et-loader
  • Shunyer Udyan front cover

Shunyer Udyan by Shirsendu Mukhopadhyay

399.00

35 people are viewing this product right now

পোলিও-আগ্রাসনে শুকিয়ে যাওয়া হাত ও পা নিয়ে নিতান্তই ভালমানুষ গৌরহরি ভাগ্যের ফেরে হয়ে গেল শহর কলকাতার ট্যাক্সি-ড্রাইভার।

In stock

Estimated delivery:April 2, 2026 - April 6, 2026

Peek Inside

Shunyer Udyan Free Sample
Author

Language

Format

Pages

176

ISBN

9789349207967

পোলিও-আগ্রাসনে শুকিয়ে যাওয়া হাত ও পা নিয়ে নিতান্তই ভালমানুষ গৌরহরি ভাগ্যের ফেরে হয়ে গেল শহর কলকাতার ট্যাক্সি-ড্রাইভার।

অথচ অবস্থাপন্ন ব্যবসায়ী-পরিবারের সন্তান হিসেবে কতকিছু হওয়ার কথা ছিল তার। ট্যাক্সি চালাতে-চালাতে আর বিচিত্র সব সওয়ারীদের জীবনের আনাচ-কানাচে উঁকি দিতে দিতে তার জীবনের স্বপ্ন মাঝেমধ্যেই বাস্তবতার ডানায় ভর দিয়ে উড়ে যায় এক বহুবর্ণিল মায়াবাস্তবের দিকে। সেখানে তার সঙ্গী হয় এক অদ্ভুত জাহাজী মানুষ যে তার হারানো প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছে- সেই প্রেমিকা তাকে জ্যোৎস্নাস্নাত উদ্যানে আকণ্ঠ জ্যোৎস্না খাইয়েছিল! শুরু হয় এক আশ্চর্য অভিযান, যে অভিযাত্রায় রাতের মহানগরের বুকে নেমে আসে পরিরা দরজা খুলে যায় অন্য-রিয়ালিটির। মায়াবী কলমে লেখা এই ঘোরলাগা আখ্যানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় মুছে দিয়েছেন চেনা-অচেনা পৃথিবীর ভেদরেখা- দিন আর রাত্রির ফারাক কুয়াশা ও রোদ্দুরের মধ্যবর্তী ধূসরতাকে। জাদুজগতের কুহক ঝিকিয়ে উঠেছে চারপাশের চিরাচরিত ধুলোমাটিকাঁকরের দর্পণে। বেঁচে থাকার এক আলাদা ডাইমেনশন খোদিত হয়ে রয়েছে অনন্য এই উপন্যাসের প্রতি পৃষ্ঠায়।

About the Author

শীর্ষেন্দু মুখোপাধ্যায় জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।

১৯৩৫ খ্রিষ্টাব্দের ২রা নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ভারত বিভাজনের সময়ে তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি আসাম, পূর্ববঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তার জীবন অতিবাহিত করেন। তিনি প্রথমে জলপাইগুড়ি, তারপর তিনি কোচবিহার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত দীর্ঘকাল।

শিশুসাহিত্য থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের ত্মিায় অবলীলাক্রমে বিচরণ শীর্ষেন্দুর। অন্তরাত্মায়

শিশু সাহিত্যে অবদানের জন্য ১৯৮৫ সালে তিনি বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমী পুরস্কার পান। ২০১২ সালে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। এছাড়াও তিনি ১৯৭৩ এবং ১৯৯০ সালে আনন্দ পুরস্কার পেয়েছেন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Shunyer Udyan by Shirsendu Mukhopadhyay”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

Share this product with others

Facebook
WhatsApp
X

You May Also Like