et-loader
  • Hyan bhoot na bhoot front cover
  • Hyan bhoot na bhoot back cover

Hyan Bhoot Na Bhoot by Chaitali Chattopadhyay

349.00

46 people are viewing this product right now

রাতে ঘুমোনোর আগে বিনু ওর ডায়েরিতে লিখল, সোনাকাকিমাদের বাড়ি ভালো ভূত আছে। একটু নটি। বাট, এমন ভূতকে আমি ভালোবাসি।

In stock

Estimated delivery:May 6, 2026 - May 8, 2026

Peek Inside

Hya Bhoot Na Bhoot Free Sample
Author(s)

Illustrator(s)

Format

Language

Pages

114

ISBN

9788198127280

ভূতেরা মোটেও ভয়ংকর নয়। ওরা আমাদের বন্ধু হতে চায়। সবমিলিয়ে ছোটদের সঙ্গে ভূতেদের ভাব-ভালোবাসা কিন্তু জমজমাট। একসঙ্গে খেলা করে, ঘুরে বেড়ায়। আরও কত কী…! ছোটদের জগতও খুব মজার। রঙচঙে। কখনও কখনও মা বাবার জন্য মনকেমন, খিদে, পেটব্যথা, বকুনি খাওয়া এসব থাকে বটে… কিন্তু এসব ভুলে যেতেও বেশি সময় লাগে না। আর তখন শুধুই আনন্দ।

About the Author

রাগরাগিণীর ঘরে জন্ম চৈতালী চট্টোপাধ্যায়ের। মা, শচীনকর্তার ভাগ্নি বিভাস কুমারী ত্রিপুরা রাজপরিবারের মেয়ে। বাবা, সৎ কল্পনাপ্রবণ হরিপদ চট্টোপাধ্যায় ছিলেন স্বাধীনতাসংগ্রামী।

জন্ম মধ্য কলকাতায়। পদার্থবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর, তারপর সাংবাদিকতা। যাপনে ছিল, আজও আছে কবিতা আর তীব্র অনিশ্চয়।

উত্তর কলকাতার সরুগলি, উঠোন, ময়ূরের কর্কশ মৃত্যুভয় দেখানো ডাক, গঙ্গাজলের কল, রোমান ক্যাথলিক স্কুলের চ্যাপেল ও অর্গানের সুর, সবই ওঁর কবিতার অনুষঙ্গ। কবি হলেও ছোটদের জন্য গল্প, কবিতা লেখেন। তাছাড়াও, বড়দের জন্য গল্প, গদ্য লিখে থাকেন। অনুদিত হয়েছেন বিভিন্ন ভাষায়। কেন্দ্রীয় ও রাষ্ট্রীয় সরকারের সম্মাননা পেয়েছেন কয়েকবার। বইয়ের সংখ্যা পঁচিশটিরও বেশি। কবিতা, গল্প ও প্রবন্ধবই প্রকাশ পেয়েছে নানান প্রকাশনা থেকে।

About the Illustrator

সর্বাণী দাশগুপ্ত বর্তমানে ঢাকা শহরের বাসিন্দা। কলকাতা ‘গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে স্নাতক হওয়ার পর একটি নামি কোম্পানির জন্য জুতোর ডিজাইন করেন। তবে শেষে ঘুরে ফিরে তিনি তার সেই পেইন্ট বাক্সটিকেই তুলে নিলেন। ঢাকা বা কলকাতায় তাঁর প্রদর্শনী সাধারণ মানুষের মন জয় করেছে। প্রদর্শনী, বই আর চলচ্চিত্রের সঙ্গ সবসময় উপভোগ করেন শিল্পী সর্বাণী দাশগুপ্ত।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Hyan Bhoot Na Bhoot by Chaitali Chattopadhyay”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

Share this product with others

Facebook
WhatsApp
X

You May Also Like