আব্রাহামিক ধারায় আদম যদি হয় আদি পিতা, ইভ যদি হয় নরকের দ্বার, আপেল যদি হয় নিষিদ্ধ ফল আর জ্ঞানানুসন্ধান যদি হয় বেয়াদপি, তাহলে এই মানচিত্রে লিলিথ কে? কী তার পরিচয়? কী তার গুরুত্ব? ইহুদী লোককথায় সে এক হতচ্ছাড়ি, আদমের প্রথম স্ত্রী। তার উল্লেখ আছে ‘অ্যালফাবেট অফ বেন সিরা’-তে। সে ঈশ্বরের অবাধ্য, তাই মৃতবৎস্যা। সে বহুরূপিণী, রাতের দানবী। আধুনিক মননে বাধ্য আদম আর নতজানু ইভের থেকে লিলিথ অনেক বেশি সম্ভাবনার আকর হয়ে ওঠে। সেই লিলিথের মুখে যখন ভাষা দেন শাইনি অ্যান্টনি, তখন তা অবধারিত ভাবে বাইবেলের এক বিপ্রতীপ পাঠ হয়ে ওঠে। হয়ে ওঠে নারীবাদী উলটপুরাণ।
About the Author
লেখক এবং সম্পাদক শাইনি অ্যান্টনির কার্যকলাপ মূলতঃ ব্যাঙ্গালোর ভিত্তিক। উল্লেখযোগ্য লেখা ‘কানট’, ‘দি গার্ল হু ক্যুডন’ট লাভ’ এবং ‘বেয়ারফুট এ্যান্ড প্রেগন্যান্ট’। তিনি ‘বু’, ‘হোয়াই উই ডোন’ট টক’ এবং ‘এ্যান আনসুটেবল ওম্যান’ ইত্যাদি সংকলনগুলিকে গ্রন্থিত করেছেন। শাইনি ‘ব্যাঙ্গালোর সাহিত্য উৎসবে’র সহ-প্রতিষ্ঠাতা এবং ‘বেঙ্গালুরু কবিতা উৎসবে’র পরিচালক। তাঁর লেখা গল্প ‘এ ডগ’স ডেথ’ ২০০২ সালে ‘কমনওয়েলথ শর্ট স্টোরি এশিয়া’ পুরস্কার পেয়েছিল।
About the Translator
কলকাতানিবাসী গপ্পোবলিয়ে। এমনিতে ইসকুলে পড়ান। অমনিতে ছোটবেলার ইসকুলের মতো যে ঘরোয়া বিধিনিষেধ বড়বেলাতেও বিশেষত মেয়েদের ঘিরে থাকে, তা থেকে তাদের ভাগিয়ে আনাই তাঁর নেশা। ভীষণ লক্ষ্মীছাড়ি, সর্বনাশি। হপ্তায় ছ’দিন ভাঙেন আর একদিন ভাঙাচোরা এটাসেটা নিয়ে নতুন কিছু গড়েন। যেমন এখানে গল্প ভেঙেছেন। তারপর গড়েছেন।
About the Cover Designer
Sarbani Dasgupta, After she graduated from the Government College of Art and Craft in Kolkata, Sarbani Dasgupta designed shoes for a really big company for a really long dozen of years till she didn’t, turned around and picked up her paintbox where she left it. Now a full time artist, her work has been exhibited in Kolkata and Dhaka whereshe enjoys the company of her favorite humans, books and films
Reviews
There are no reviews yet.