et-loader
  • Dastaan-front-Cover-scaled
  • Dastaan-back-Cover-600x924

Dastan

250.00

31 people are viewing this product right now

এক আশ্চর্য ও অভূতপূর্ব পাঠ-আস্বাদনের সাপেক্ষে সাজিয়ে-দেওয়া এই টুকরো-টাকরা ক্ষুদ্র-গল্পগুলি। তাই চেনা হয়েও চিরঅচেনার ইঙ্গিত নিয়ে ঝলকে ওঠে বোধে, মননের গভীরে। পাঠকের জীবন-ভ্রমণও হয়ত এখান থেকেই শুরু হয়ে যায়!

ফারসি শব্দ ‘দাস্তান’-এর অর্থ যদি হয়, সাজানো-গোছানো মুখে-মুখে-বলা প্রচলিত গালগপ্পো- বাংলাদেশের প্রসিদ্ধ কথাশিল্পী রোমেল রহমানের এই ‘দাস্তান’ বা ‘গল্পমালা’ তা হলে বাইরে-ওপরে অলংকৃত-সজ্জিত হয়েও নিছকই আবরণমাত্র- ভেতরে-ভেতরে আখ্যানধর্মের যাবতীয় রীতিনীতি ভেঙে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে এই বইতে। রূপকাশ্রিত এই একগুচ্ছ অণুগল্পের মূল চরিত্র সেইসব সাবঅল্টার্ন-মানুষেরা যারা জিভ দিয়ে ধূলোমাটি চেটে প্রখর জীবনসংগ্রামে নিজেদের টিকিয়ে রেখেছে; যারা হারতে-হারতে ঘুরে দাঁড়ায় আবার কখনও লাট্রর মতো ঘুরিয়ে দেষ প্রচলিত মূল্যবোধ-কেও। এইসব চূর্ণ-কাহিনির প্রোটাগনিস্ট তাই ব্যাঙ, চোর, দারোগা, বোয়ালমাছ, গাধা ও শুঁড়িখানায় হত্যে-দেওয়া অসংখ্য সাধারণ জীবন- চোখের সামনেই ছিল, অথচ চেয়ে দেখিনি যাদের। নিতান্ত সাদামাটা হয়েও অসাধারণত্বের প্রাণভোমরা গুনগুন করছে সেসব আত্মার অন্তরে।

এক আশ্চর্য ও অভূতপূর্ব পাঠ-আস্বাদনের সাপেক্ষে সাজিয়ে-দেওয়া এই টুকরো-টাকরা ক্ষুদ্র-গল্পগুলি তাই চেনা হয়েও চিরঅচেনার ইঙ্গিত নিয়ে ঝলকে ওঠে বোরে মননের গভীরে। পাঠকের জীবন-ভ্রমণও হয়্যাত

এখান থেকেই শুরুরম হয়ে যায়।

In stock

Estimated delivery:April 6, 2026 - April 8, 2026

Peek Inside

Author

Language

Format

Pages

88

ISBN-13

9789349207905

About the Author

রোমেল রহমান, কবি

নিয়মিত লেখেন বাংলাভাষার বিভিন্ন পত্রিকা এবং ওয়েবজিনে। মঞ্চ ও পথনাটক লেখেন। চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার সঙ্গে যুক্ত আছেন। সময় কাটাতে গল্প লেখেন; তার গল্প PEN Bangladesh সাহিত্য পুরস্কার ২০২০ পেয়েছে।

বসবাস: খুলনা, বাংলাদেশ।
প্রকাশিত কবিতার বই: বিনিদ্র
ক্যারাভান, আরোগ্যবিতান, বর্ষামঙ্গল। গল্প/গদ্য: মহামারী, দিনের প্যারাবল, প্রোপাগান্ডা, বাঘ। নাটক: চম্পাকলি লেন ও অন্যান্য নাটক

Reviews

There are no reviews yet.

Be the first to review “Dastan”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

Share this product with others

Facebook
WhatsApp
X

You May Also Like