et-loader

Call Me Laika

325.00

18 people are viewing this product right now

Blurb:

আলেক একাকী অন্ধকার আকাশে চোখ তুলে লাইকার কথা ভাবে। মহল্লার লোকজন যখন ওর শরীর নিয়ে কটূক্তি করে, মা মুখে আঁচল তুলে কাঁদে, বাবা উঠোনে উদাস দুপুর হয়েবসে থাকে, বোনেরা টানা নিঃশ্বাস ফেলে বাড়ির বাতাস ভারী করে তোলে; তখন তার কেবলই মনেহয়, সে এই পৃথিবীর কেউ না; তাকে কোনো এক গ্রহের বিজ্ঞানীরা এখানে পাঠিয়ে দিয়েছে।লাইকার মতো সেও হয়তো কোনো এক এক্সপেরিমেন্টের অংশ!

In stock

Estimated delivery:February 18, 2026 - February 20, 2026

“লেখকএই উপন্যাসে একটা স্পিরিচুয়াল জার্নি সম্পন্ন করেছেন। মোজাফ্ফর তার আগের সব কাজকেইছাড়িয়ে গেছেন এই জার্নির ভেতর দিয়ে। এই উপন্যাস সময়কে অতিক্রম করবে। সব উপন্যাসসেটা করে না, ভালো উপন্যাস হলেও সব সময় করে না। এটা করবে কারণ এখানে বর্ণনার যে ধরনসেটা গল্পের তো নয়ই, এমনকি সাধারণ ফিকশন যে লেখা হয়, তেমনও না। এই উপন্যাসে যে চরিত্রগুলোআছে, প্রতিটি চরিত্রই, সে যত ছোটো ভূমিকাতেই থাকুক না কেন, প্রটাগনিস্ট হয়ে ওঠে। প্রত্যেকেরজন্য মমতা জাগে, মন খারাপ হয়। কী একটা অভিশপ্ত জীবন তাদের! শুধু মানুষ না, প্রকৃতিরসকল প্রাণই যেন একটা অভিশাপের পরম্পরা। তারপরও এই উপন্যাস ভালোবাসার কথা বলে, মমতাজাগায়। বর্ণনার মধ্যে যে মুনসিয়ানা এবং ভাষার যে আভিজাত্য সেটা একটা মহাকাব্যিক অনুভূতিদেয়।

এই উপন্যাসে স্পেসডগ লাইকার প্রসঙ্গটা এনে ভালো হয়েছে। সমষ্টি বাজাতিগত স্মৃতির কথা এসেছে। জীবনকে যে কতরকমভাবে দেখা যায়, কতরকমভাবে ব্যাখ্যা করাযায়, তার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করলো এই উপন্যাস। আখ্যান এখানে প্রধান নয়, চিন্তাএবং দর্শনই প্রধান। সেটা এমন এক গতিশীল-প্রাঞ্জল-ঋজু-স্মার্ট-অনিন্দ্যসুন্দর গদ্যেসেসব বর্ণনা করেছেন লেখক, যে মুগ্ধ না হয়ে পারা যায় না।

মোটের উপর এই উপন্যাস শুধু একজন মানুষের সেক্সুয়াল আইডেন্টিটির বিষয়না, আইডেন্টিটি এজ এ হোল। এই কারণে বইটা শেষ করে শেষ পাতায় আমি লিখে রেখেছি: The writer has completed a wonderfulspiritual journey through this novel and discovered that every life is acontinuation of an unavoidable curse.”

আহমাদ মোস্তফা কামাল

কথাসাহিত্যিক ও সাহিত্য-সমালোচক

About the Author

মোজাফ্‌ফর হোসেন একাধারে গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক। এটি তাঁর দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস ‘তিমিরযাত্রা’র জন্য তিনি কালি ও কলম সাহিত্য পুরস্কার অর্জন করেন। এরই মধ্যে তাঁর গল্প ইংরেজিসহ হিন্দি, গুজরাটি, নেপালি, ইতালি, জামার্নি, আরবি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। বেশ কিছু গল্পের নাট্যরূপ মঞ্চস্থ হয়েছে বাংলাদেশ, ভারত, আমেরিকায়। শান্তিনিকেতনের অচিরায় তাঁর তিনটি গল্পের নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। উল্লেখ্য, তাঁর ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ বইটি সাম্প্রতিক সময়ের আলোচিত গল্পগ্রন্থ। পেয়েছেন কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১৯, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২০, আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৮, অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৭, বৈশাখি টেলিভিশন তোমার গল্পে সবার ঈদ পুরস্কার ২০১৩, অরণি ছোটগল্প পুরস্কার ২০১২, প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২২, আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪, জলসিঁড়ি পাঠচক্র সম্মাননা ২০২৫ ও অন্যান্য পুরস্কার।

Author

Language

Format

Pages

189

ISBN

9789349207721

Reviews

There are no reviews yet.

Be the first to review “Call Me Laika”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

Share this product with others

Facebook
WhatsApp
X

Recently Viewed Products