About the Author
সৌরভ হোসেন| জন্ম ১৯৮৫ সালের ৩রা মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত দস্তুরপাড়া গ্রামে। প্রথম গল্প প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে| লিখেছেন একাধিক উপন্যাস। ধারাবাহিক উপন্যাস লিখেছেন ঢাকার ‘ঢাকাপ্রকাশ’ এ। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘কমরেড ও অন্যান্য গল্প’। অন্যান্য প্রকাশিত গল্পগ্রন্থগুলি হল ‘জমিনের আরশ’, ‘সৌরভ হোসেনের গল্প’, ‘পঁচিশটি গল্প’। প্রকাশিত উপন্যাস ‘ছবেদ মিস্তিরির খুতবা’, “নেই দেশের নাগরিক”(মাওলা ব্রাদার্স, ঢাকা, বাংলাদেশ সংস্করণ ও কেতাবি পাবলিশার্স, কলকাতা, ভারতীয় সংস্করণ), “যে আলামতগুলি আশমানি নয়”(সৃষ্টিসুখ প্রকাশন) এবং “দুই মুরুব্বি ও একটি সাইকেল”(অভিযান পাবলিশার্স)। ২০২২ এ “পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি” “নবস্পন্দন গ্রন্থ প্রকাশ বিভাগে” প্রকাশ করেছে গল্পগ্রন্থ “সৌরভ হোসেনের গল্প”। পেয়েছেন “কৃত্তিবাস পুরস্কার – তারাপদ রায় সম্মাননা”, “এপার ওপার উত্তরসাধক সম্মাননা”, “শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটোগল্প পুরস্কার”, “রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম প্রদত্ত রণজিৎ পাল স্মৃতি সাহিত্য পুরস্কার”, “ভাষা শহীদ আবুল বরকত স্মারক সম্মান” প্রভৃতি পুরস্কার।





Reviews
There are no reviews yet.