নন্দিতা ভট্টাচার্য অবসরপ্রাপ্ত শিক্ষক, অনুবাদক, কবি, ছোট গল্পকার। অসমীয়া থেকে বাংলায় অনুবাদ করেন। তাঁর প্রকাশিত কবিতার বই- দূরের নক্ষত্র (একক), নাকছাবির কথকতা (যৌথ), প্রকৃত সারসী (যৌথ), অনুবাদ- অর্ধেক আকাশ (নারী লেখকদের ছোটগল্প সংকলন), অন্যত্র বিরলা দেবী (উপন্যাস), জটাধারী (উপন্যাস), বুদ্ধজায়া (উপন্যাস), আসাম আন্দোলনের গল্প (ছোটগল্প সংকলন), বারুদ সময়ের প্রেমগাথা (ছোটগল্প সংকলন)। মৌলিক ছোটগল্প ও অনুগল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। অনুবাদের জন্য সোনালী ঘোষাল সারস্বত সম্মান-২০২৪ (ভাষা সংসদ-অনুবাদ পত্রিকা) পুরস্কার পেয়েছেন।