et-loader

Tales of Un-Belonging – 3 Book Set

765.00

8 people are viewing this product right now

তিনটি বাংলা উপন্যাস, তিনটি একাকী মন — যারা কোথাও মেলে না, কোথাও থাকে না। বিজাতীয়, কল মি লাইকা ও শূন্যের উদ্যান — একসাথে।

In stock

Estimated delivery:May 6, 2026 - May 8, 2026

Peek Inside

Language

Publisher

The Antonym Collections

Format

No of Books

3

Read Book Samples

https://drive.google.com/drive/folders/11jP31U0g0f-3ZCVXsmpaVLfomDHsywCv?usp=drive_link

About the Books

1. Call Me Laika by Mojaffor Hossain

“লেখকএই উপন্যাসে একটা স্পিরিচুয়াল জার্নি সম্পন্ন করেছেন। মোজাফ্ফর তার আগের সব কাজকেইছাড়িয়ে গেছেন এই জার্নির ভেতর দিয়ে। এই উপন্যাস সময়কে অতিক্রম করবে। সব উপন্যাসসেটা করে না, ভালো উপন্যাস হলেও সব সময় করে না। এটা করবে কারণ এখানে বর্ণনার যে ধরনসেটা গল্পের তো নয়ই, এমনকি সাধারণ ফিকশন যে লেখা হয়, তেমনও না। এই উপন্যাসে যে চরিত্রগুলোআছে, প্রতিটি চরিত্রই, সে যত ছোটো ভূমিকাতেই থাকুক না কেন, প্রটাগনিস্ট হয়ে ওঠে। প্রত্যেকেরজন্য মমতা জাগে, মন খারাপ হয়। কী একটা অভিশপ্ত জীবন তাদের! শুধু মানুষ না, প্রকৃতিরসকল প্রাণই যেন একটা অভিশাপের পরম্পরা। তারপরও এই উপন্যাস ভালোবাসার কথা বলে, মমতাজাগায়। বর্ণনার মধ্যে যে মুনসিয়ানা এবং ভাষার যে আভিজাত্য সেটা একটা মহাকাব্যিক অনুভূতিদেয়।

এই উপন্যাসে স্পেসডগ লাইকার প্রসঙ্গটা এনে ভালো হয়েছে। সমষ্টি বাজাতিগত স্মৃতির কথা এসেছে। জীবনকে যে কতরকমভাবে দেখা যায়, কতরকমভাবে ব্যাখ্যা করাযায়, তার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করলো এই উপন্যাস। আখ্যান এখানে প্রধান নয়, চিন্তাএবং দর্শনই প্রধান। সেটা এমন এক গতিশীল-প্রাঞ্জল-ঋজু-স্মার্ট-অনিন্দ্যসুন্দর গদ্যেসেসব বর্ণনা করেছেন লেখক, যে মুগ্ধ না হয়ে পারা যায় না।

মোটের উপর এই উপন্যাস শুধু একজন মানুষের সেক্সুয়াল আইডেন্টিটির বিষয়না, আইডেন্টিটি এজ এ হোল। এই কারণে বইটা শেষ করে শেষ পাতায় আমি লিখে রেখেছি: The writer has completed a wonderfulspiritual journey through this novel and discovered that every life is acontinuation of an unavoidable curse.”

আহমাদ মোস্তফা কামাল

কথাসাহিত্যিক ও সাহিত্য-সমালোচক

2. Shunyer Udyan by Shirsendu Mukhopadhyay

পোলিও-আগ্রাসনে শুকিয়ে যাওয়া হাত ও পা নিয়ে নিতান্তই ভালমানুষ গৌরহরি ভাগ্যের ফেরে হয়ে গেল শহর কলকাতার ট্যাক্সি-ড্রাইভার।

অথচ অবস্থাপন্ন ব্যবসায়ী-পরিবারের সন্তান হিসেবে কতকিছু হওয়ার কথা ছিল তার। ট্যাক্সি চালাতে-চালাতে আর বিচিত্র সব সওয়ারীদের জীবনের আনাচ-কানাচে উঁকি দিতে দিতে তার জীবনের স্বপ্ন মাঝেমধ্যেই বাস্তবতার ডানায় ভর দিয়ে উড়ে যায় এক বহুবর্ণিল মায়াবাস্তবের দিকে। সেখানে তার সঙ্গী হয় এক অদ্ভুত জাহাজী মানুষ যে তার হারানো প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছে- সেই প্রেমিকা তাকে জ্যোৎস্নাস্নাত উদ্যানে আকণ্ঠ জ্যোৎস্না খাইয়েছিল! শুরু হয় এক আশ্চর্য অভিযান, যে অভিযাত্রায় রাতের মহানগরের বুকে নেমে আসে পরিরা দরজা খুলে যায় অন্য-রিয়ালিটির। মায়াবী কলমে লেখা এই ঘোরলাগা আখ্যানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় মুছে দিয়েছেন চেনা-অচেনা পৃথিবীর ভেদরেখা- দিন আর রাত্রির ফারাক কুয়াশা ও রোদ্দুরের মধ্যবর্তী ধূসরতাকে। জাদুজগতের কুহক ঝিকিয়ে উঠেছে চারপাশের চিরাচরিত ধুলোমাটিকাঁকরের দর্পণে। বেঁচে থাকার এক আলাদা ডাইমেনশন খোদিত হয়ে রয়েছে অনন্য এই উপন্যাসের প্রতি পৃষ্ঠায়।

3. Bejatiyo: A Novel in Bengali by Devarshi Sarogi

মানুষ নামক প্রাণীটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার বৈচিত্র। এতরকম চেহারা, এত ভাষা, এত খাদ্য, এত পোষাক, এত ধর্ম ও প্রথা জগতে আর কারও নেই। এটা যেমন একদিকে মানুষের অনন্ত সৃজনী প্রতিভার পরিচয় বহন করে, অন্যদিকে মানুষের ভেতর নানা ভেদাভেদ, কলহ, হিংস্রতা, এমনকি যুদ্ধ ও হত্যা সৃষ্টি করে। একজন মানুষ অন্য মানুষের কাছে বিজাতীয় হয়ে যায়। সৃষ্টির আদিম যুগ থেকেই বিজাতীয়তা মানব সমাজে একটা বিষম সমস্যা। এই সব নিয়েই এই উপন্যাসটি।মানুষের বৈচিত্র্য, ভেদাভেদ ও বিজাতীয়তার দ্বন্দ্ব নিয়ে রচিত এক অনন্য উপন্যাস — যেখানে সৃষ্টির আদিকাল থেকে চলে আসা মানবিক সংঘাতের গভীর অনুসন্ধান।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tales of Un-Belonging – 3 Book Set”

Your email address will not be published. Required fields are marked

You have to be logged in to be able to add photos to your review.

Share this product with others

Facebook
WhatsApp
X

You May Also Like