লেখক এবং সম্পাদক শাইনি অ্যান্টনির কার্যকলাপ মূলতঃ ব্যাঙ্গালোর ভিত্তিক। উল্লেখযোগ্য লেখা 'কানট', 'দি গার্ল হু ক্যুডন'ট লাভ' এবং 'বেয়ারফুট এ্যান্ড প্রেগন্যান্ট'। তিনি 'বু', 'হোয়াই উই ডোন'ট টক' এবং 'এ্যান আনসুটেবল ওম্যান' ইত্যাদি সংকলনগুলিকে গ্রন্থিত করেছেন। শাইনি 'ব্যাঙ্গালোর সাহিত্য উৎসবে'র সহ-প্রতিষ্ঠাতা এবং 'বেঙ্গালুরু কবিতা উৎসবে'র পরিচালক। তাঁর লেখা গল্প 'এ ডগ'স ডেথ' ২০০২ সালে 'কমনওয়েলথ শর্ট স্টোরি এশিয়া' পুরস্কার পেয়েছিল।