et-loader

Ratna Bharali Talukder

রত্না ভরালী তালুকদার জন্ম ১৯৭১, কমলাবাড়ী, মাজুলী। সাংবাদিক, গল্পকার এবং ঔপন্যাসিক। বর্তমান নিজাইন ডট কম (nezine.com) নামের দ্বিবার্ষিক অনলাইন পত্রিকার সম্পাদক। মূলত সাংবাদিক জীবনের বিচিত্র অভিজ্ঞতা তাঁকে গল্প লিখতে উদ্বুদ্ধ করেছে। তাঁর গল্পে সমকালীন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে মূর্ত হয়ে ওঠে মাটি ও মানুষের জীবন, নৃ-গোষ্ঠীর দীর্ঘশ্বাস, পাহাড় ও সমতলের রক্তাক্ত দীর্ঘ সংঘাতের অধ্যায় এবং শান্তির জন্য হাহাকার। প্রকৃতির বিরুদ্ধে কর্পোরেট আগ্রাসন, বিশ্ব উষ্ণায়ন, বৈষম্য এবং মানুষে মানুষে বিভেদের বিরুদ্ধে তিনি সতত সরব। তিনি সাংবাদিকতার জন্য তিনটি রাষ্ট্রীয় পুরস্কারের এবং সাহিত্যের জন্য মুনীন বরকটকী পুরস্কার পেয়েছেন। লেখকের প্রকাশিত গল্প সঙ্কলন- দুয়ে দুয়ে তিন, ঘোর ঘোর খেলবা? আহা। উপন্যাস- জেরেই হাগ্রামায়া গাব, অক্কণমানি বাগিচার যাদু।

Show